সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় আপন দুই ভাইকে গলা কেটে হত্যা | চ্যানেল খুলনা

মাগুরায় আপন দুই ভাইকে গলা কেটে হত্যা

মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামের মাঠ থেকে আপন দুই ভাই সবুজ ও হৃদয় এর গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা পানিঘাটা গ্রামের মঞ্জুর আহমেদের ছেলে।

মাগুরার পুলিশ সুপার মোহাম্মদ মসিউদ্দৌলা রেজা ঘটনাস্থল পরিদর্শন কালে ফোনে জানান, শনিবার দিবাগত রাতে কে বা কাহারা পানিঘাটা গ্রামের সবুজ ও হৃদয় নামে দুই ভাইকে কে হত্যা করে বাড়ির ওদূরে মাঠে ফেলে রেখেছে। সকালে স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশে খবর দিলে তাদের লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক শত্রুতার কারণেই তাদেরকে খুন করা হয়ে থাকতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতদের দুই প্রতিবেশীকে আটক করা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নিহত সবুজ একজন মুদি দোকানদার এবং তার ছোট ভাই হৃদয় দশম শ্রেণীর ছাত্র ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী পুলিশ হেফাজত

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।