সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় আন্ত:জেলা ডাকাত দলের ২ সদস্য আটক | চ্যানেল খুলনা

মাগুরায় আন্ত:জেলা ডাকাত দলের ২ সদস্য আটক

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলার পুলিশ সুপার পিপিএম, খান মুহাম্মদ রেজোয়ান এর দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ জয়নাল আবেদিনের নেতৃতে. মাগুরা সদর থানার চৌকশ টিম সোমবার রাতে আন্ত:জেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে । আটককৃতরা হলো মাগুরা মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামের মিজানুর রহমানের ছেলে আব্দুল মান্নান (২০) ও মতলেব মোল্ল্যার ছেলে মুসাক ওরফে শাকিল ওরফে রনি (২০) ।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান,গত ১৯ জুন রাতে মাগুরা-নড়াইল সড়কের বাটাজোড় নামকস্থানে রাস্তায় গাছের গুড়ি ফেলে আব্দুল মান্নান,মুসাকসহ সংঘবদ্ধ ডাকাত চক্র পথ রোধ করে পথচারীদের নগদ অর্থ,স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় পরে মাগুরা সদর থানায় মামলা হয় । পুলিশ গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মাদারীপুর সদর থেকে এজাহারভুক্ত আসামী আব্দুল মান্নান ও মুসাক কে আটক করতে সক্ষম হয় । আটককৃত দুই ডাকাত সদস্যরা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য বলে ধারনা করা হচ্ছে । এদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় ১ টি মামলা রয়েছে ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী পুলিশ হেফাজত

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।