সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় আগুনে পোড়া অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

মাগুরায় আগুনে পোড়া অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

মাগুরা সদর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের নবগঙ্গা নদীর পাশ থেকে আগুনে পোড়া অজ্ঞাত মৃতদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তারেক আল মেহেদি জানান, সোমবার সকালে মাগুরা সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামে আগুনে পোড়া মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসি।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার ও আলামত সংগ্রহ করে। এ সময় ঘটনা স্থল থেকে ভাংঙ্গা একটি মোবাইল ও এক জোড়া জুতা জব্দ করা হয়। আগুনে পুড়িয়ে ফেলার কারনে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় সনাক্ত করা হবে। সোমবার ভোর রাতের কোন এক সময় মৃতদেহটির দুই হাত ও পা কেটে শরীরে আগুন দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইডি তদন্ত করছে। দ্রুত সময়ের মধ্যেই হত্যার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। ময়না তদন্তের জন্য দেহটি হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।