সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরার শ্রীপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ | চ্যানেল খুলনা

মাগুরার শ্রীপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার হাজরাতলা গ্রামে আভা রানী নামের এক গৃহবধূকে  নির্যাতন করে এবং মুখে বিষ দিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ীর লোকজনের বিরুদ্ধে।
নিহতের ছোট বোন লিপিকা রানী জানান, গত সোমবার আমার বোনক বাঁশ দিয়ে মেরেছিল তার দেবর।  পরে তার মুখে বিষ দিয়ে হাসপাতালে ভর্তি করেছে তার শ্বশুর বাড়ীর লোকেরা। তারা আমার বোনকে নির্যাতন করে হত্যা করেছে। আমার বোনের হত্যার বিচার চাই। কথাগুলো বলছেন আর অঝড়ে কাঁদছেন লিপিকা রানী বিশ্বাস।
এ ঘটনায় নিহত গৃহবধুর স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার মাগুরা ২৫০ শয্যা  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নির্যাতনের শিকার ওই গৃহবধু ।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: এনামুল কবির জানান,  বিষ খাওয়া অবস্থায়  আভা রানী নামে এক মহিলাকে সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় জানান,  মরদেহটি ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে রয়েছে ।
রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে এটি হত্যা নাকি আত্নহত্যা। তবে গৃহবধুর স্বামী সুশান্তকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী পুলিশ হেফাজত

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।