সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরার বরুনাতৈল এলাকায় সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত | চ্যানেল খুলনা

মাগুরার বরুনাতৈল এলাকায় সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

মাগুরা সদরের বরুনাতৈল এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে মো: উজ্জল রহমান (৩৫) নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছে। সে মাগুরা সদর উপজেলার আলোকদিয়া অমরেশ বসু ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। এবং তার গ্রামের বাড়ি শালিখা উপজেলার গজদূর্বা গ্রামে। চাকুরীগত কারনে তিনি মাগুরা শহরের কলেজ পাড়ায় বাসা ভাড়া থাকেন।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় এ দুর্ঘটনা ঘটে।

স্হানীয়রা জানান, কলেজ থেকে ফেরার পথে মাগুরা সদরের বরুনাতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ও ইজিবাইকের মধ্যে পড়ে যান তিনি। এতে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়ে ঘটনাস্থলেই মারা যান উজ্জল। পরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ফাতেমা তন্নি তাকে মৃত বলে ঘোষণা করে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো: জয়নাল আবেদিন বলেন, হাসপাতাল থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।