সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরার পুকুরিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ খুন | চ্যানেল খুলনা

মাগুরার পুকুরিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ খুন

মাগুরা প্রতিনিধি: রবিবার মাগুরা সদর উপজেলা পুকুরিয়া গ্রামে প্রতিবেশির নির্যাতনের হাত থেকে ৫ বছর বয়সের শিশু আব্দুল্লাহ কে উদ্ধার করতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন দাদা বাদশা মোল্যা (৫৫) নামে এক বৃদ্ধ। শিশুটির দাদা বাদশা মোল্যা সদর উপজেলার পুখরিয়া গ্রামের আকবার শিকদারের ছেলে।

এলাকাবাসি জানায়, পুখরিয়া পশ্চিমপাড়ার শিমুল শিকদারের ৫ বছর বয়সের শিশু পুত্র আবদুল্লাহ সকাল ১০ টার দিকে পাটকাঠি নিয়ে খেলা করছিল। এ সময় শিশুটির হাতে থাকা পাটকাঠির আঘাত লাগে প্রতিবেশি সাগর মোল্যার। এতে রাগান্বিত হয়ে সে শিশুটির গলা টিপে ধরে নির্যাতন চালায়। এ সময় শিশুটির আর্তনাদে বাদশা শিকদার ছুটে এসে সাগরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ক্ষুব্ধ সাগর ঘর থেকে ধারালো দা বের করে বাদশা শিকদারের উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। বাদশা শিকদারের স্ত্রী জুলেখা খাতুন, ছেলে শিমুলের স্ত্রী রিনা এবং ভাইয়ের স্ত্রী জোসনা বেগম বাদশা শিকদারকে রক্ষা করতে গেলে তাদেরকেও কুপিয়ে জখম করে। পরে আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিকাল সাড়ে ৫ টার দিকে বাদশা শিকদারের মৃত্যু হয়।

এ বিষয়ে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো: জয়নাল আবেদীন “চ্যানেল খুলনা টিভি” কে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।