সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরার পারনান্দুয়ালীতে প্রতিবেশীর লাঠির আঘাতে গৃহবধূ নিহত | চ্যানেল খুলনা

মাগুরার পারনান্দুয়ালীতে প্রতিবেশীর লাঠির আঘাতে গৃহবধূ নিহত

মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী পূর্ব মুন্সী পাড়ায় গরুকে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর লাঠির আঘাতে জোসনা বেগম (৪৫) নামের এক গৃহবধূ নিহত হওয়ার অভিযোগ উঠেছে ।  নিহত ব্যক্তি একই এলাকার শুকুর শেখের স্ত্রী।

এই ঘটনায় মাকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় ছেলে রুবেল শেখ আহত হয়ে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহতের ছেলে রুবেল শেখ জানান, বাড়ির পাশে একটি জমিতে তাদের ঘাস লাগানো ছিল। প্রতিবেশী জিহাদ হোসেনের স্ত্রী জোহরা বেগম প্রায়ই তাদের গরু নিয়ে ঘাসের জমিতে ছেড়ে দিতো, তাদেরকে বার বার নিষেধ করলেও বিষয়টির কোন গুরুত্ব দিতো না। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।

বৃহস্পতিবার সকালে ওই জমিতে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের সদস্যদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে জোসনা বেগমকে জিহাদের পরিবারের মহিলারা মারধর করে। দুপুরে সে বাড়িতে গিয়ে ঘটনা জানতে পেরে এর প্রতিবাদ করতে যায় এ সময় জিহাদসহ তার স্ত্রী জোহরা ও ছেলের বউ শান্তা তাদেরকে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করে।  পরে এলাকাবাসী তাদেরকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিলে তার মায়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেলে রেফার করা হয়। সেখানে নেয়ার পর অবস্থার আরো অবনতি হলে ঢাকা মেডিকেলে রেফার করা হলে ঢাকায় নেয়ার পথে রাতেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে মাগুরা সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।