সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় ৭৪৭ টি মসজিদে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন এমপি সাইফুজ্জামান শিখর | চ্যানেল খুলনা

মাগুরায় ৭৪৭ টি মসজিদে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন এমপি সাইফুজ্জামান শিখর

মাগুরা প্রতিনিধি : সাড়া বিশ্বে  করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করার পরিপ্রেক্ষিতে সরকারী সিদ্ধান্ত মোতাবেক  বাংলাদেশের  সকল মসজিদ সমূহের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নগত ৫ হাজার টাকা করে বিতরণ করা হচ্ছে । তারই ধারাবাহিকতায় মাগুরা সদর উপজেলার  ৭৪৭ টি মসজিদে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মোট ৩৭ লক্ষ ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। শনিবার সকালে মাগুরা ইনডোর স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর উপজেলার  ৭৪৭ টি মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনদের হাতে প্রধানমন্ত্রীর  উপহারের টাকা তুলে দিয়েছেন মাগুরা-১ আসনের  সংসদ সদস্য  এ্যাড. সাইফুজ্জামান শিখর ।

জেলা প্রশাসক জনাব ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডু. সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু. ভাইস চেয়ারম্যান  শেখ রেজাউল ইসলাম. উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান.মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদিন. ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক শেখ আকরামুল হক. সহকারি পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান. জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।