সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় ১৬০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৭ জন, অপেক্ষমান তিনজন | চ্যানেল খুলনা

মাগুরায় ১৬০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৭ জন, অপেক্ষমান তিনজন

মাত্র ১৬০ টাকায় পুলিশ কনস্টেবল পদে ২৭ জনকে বাংলাদেশ পুলিশে চাকরির জন্য প্রাথমিকভাবে সিলেকশন করা হয়েছে। এবং তিনজন অপেক্ষমান রয়েছে। নির্বাচিতদের মধ্যে ২২ জন ছেলে ও ৫ জন মেয়ে।

বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) দুপুরে মাগুরা পুলিশ লাইন মাঠে পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট কার্যক্রমে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম। কুষ্টিয়া পুলিশ ইন সার্ভিস সেন্টার অফিসার বদরুজ্জামান জিল্লু।

এ সময় শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং চূড়ান্ত পরীক্ষা শেষে, যোগ্যতার ভিত্তিতে ২৭ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।

নির্বাচিতদের মধ্যে কারো বাবা কৃষক, কারো বাবা দিনমজুর, কারো বাবা ভ্যান চালক। শতভাগ স্বচ্ছ এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় খুশি হয়েছেন অভিভাবক সহ জেলার সাধারণ জনগণ।

এ সময় ১৬০ টাকায় পুলিশের চাকুরি পেয়ে নির্বাচিত প্রার্থীদের অশ্রুসিক্ত চোখে যেন খুশির প্লাবন। উপস্থিত সবাই স্বপ্ন বুনছেন দেশ ও জাতির হয়ে নিজেকে বিলিয়ে দিতে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।