সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত | চ্যানেল খুলনা

মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মাগুরা ছোট ব্রিজ এলাকায় ঢাকাগামী পূর্বাশা পরিবহনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন, মাগুরা সদরের পারনান্দুয়ালী গ্রামের আহমদ আলীর ছেলে ওয়াসিম (২৬) ও শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামের আলতাব বিশ্বাসের পুত্র লিমন বিশ্বাস (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি দ্রুতগামী বাস মাগুরা ছোট ব্রিজ এলাকায় দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের লাশ উদ্ধার করে মাগুরা ২৫০ সংখ্যা হাসপাতালে নিয়ে যায়।

রামনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ লিয়াকত হোসেন জানান, বাস ও মোটরসাইকেল এর সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। লাশ দুটি মাগুরা সদর হাসপাতালে মর্গে রয়েছে । এ ঘটনায় চালক ও ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।