সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় শিশু নির্যাতনকারী রকিবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ | চ্যানেল খুলনা

মাগুরায় শিশু নির্যাতনকারী রকিবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ

মাগুরা প্রতিনিধি :: গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি মাদ্রাসা শিশু শিক্ষার্থীকে নিমর্ম নির্যাতনের ঘটনা ছড়িয়ে পড়ে মাগুরা জুড়ে। বিষয়টি মাগুরা পুলিশ সুপার (পিপিএম) খান মুহম্মদ রেজোয়ান এর নজরে আসার পর,  তার নির্দেশে মাগুরা  সদর থানার অফিসার্স ইনচার্জ  এক ঘন্টার ও কম সময়ের মধ্যে দোষী ব্যক্তিকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গতকাল মাগুরা সদর উপজেলার বিলআকছি গ্রামের এক মাদ্রাসার ছাত্র সিয়াম(৯) কে চুরির অপবাদে তাকে পৈশাচিক নির্যাতন করেন একই গ্রামের রকিবুল সর্দার(৪৫)। স্থানীয়রা জানায়,সিয়ামকে ঘরের ভেতর আটকিয়ে অভিযুক্ত রকিবুল জিআইপাইপ দিয়ে বেধরোক পেটাতে থাকে। এত শিশু সিয়ামের সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়।

মূলত এই নিমর্ম নির্যাতনে ছবি ফেসবুকে তাৎক্ষনিক ভাইরাল হলে প্রশাসনের নজরে চলে আসে বিষয়টি।

পরে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের বিশেষ দল অভিযুক্তকে তাৎক্ষনিক ভাবে গ্রেফতার করে।

নির্যাতনকারী রকিবুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।