সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ | চ্যানেল খুলনা

মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

মাগুরার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের তল্লাবাড়িয়া গ্রামে বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মো: সোহাগ (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।

তিনি পার্শ্ববর্তী ম্যাক্সিমাইল গ্রামের গোলাম রসুলের ছেলে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি স্ত্রীর শারীরিক অবস্থা অবনতির খবর পেয়ে বাড়ি থেকে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে মোহাম্মদপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন সোহাগ। এ সময় ঘটনাস্থলে রাস্তা পারাপার করা এক ব্যক্তিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি কাঁঠাল গাছে মাথায় সজোরে ধাক্কা খায় সোহাগ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহত সোহাগ স্থানীয় বিনোদপুর বাজারে পুরাতন লোহার ব্যবসা করতেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী পুলিশ হেফাজত

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।