সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি | চ্যানেল খুলনা

মাগুরায় পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

মাগুরা প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে, মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেছেন মাগুরা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ সালাউদ্দিন । আজ দুপুরে শহরের আসাদুজ্জামান সড়কে ২৫০ শয্যা হাসপাতালের পাশে গাছ লাগানোর মধ্য দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক, রিয়াজুল হাসান রিয়াজ, জিয়াউদ্দিন মৃধা, সোহরার হোসেন সবুজ, শেখ মেহেদী হাসনাত সভাপতি (ভারপ্রাপ্ত) মাগুরা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, অনুপ দত্ত সাধারণ সম্পাদক মাগুরা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ জেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের অনান্য নেতৃবৃন্দ।
পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, শেখ মেহেদী হাসনাত জানান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচী রাজধানীর কলাবাগান মাঠে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের
প্রেসিডিয়াম সদস্য জননেতা অাব্দুর রহমান ও বাংলাদেশ অাওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা কৃষিবীদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।
সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম অাফজালুর রহমান বাবু উপস্থিত ছিলেন। তারই ধারাবাহিকতায় আজ আমারা পৌর স্বেচ্ছাসেবক লীগ বৃক্ষ রোপন কর্মসূচি শুরু করেছি। পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯ হাজার গাছ লাগানোর প্রস্তুতি আমরা নিয়েছি। পৌর ও ওয়ার্ডের নেতৃবৃন্দদের অন্তত তিনটি করে গাছ নিজ আঙ্গিনায় অথবা রাস্তার ধারে লাগানোর নির্দেশনা দিয়েছি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।