সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত" আহত এক  | চ্যানেল খুলনা

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত” আহত এক 

মাগুরা – ঝিনাইদহ মহাসড়কের কাশিনাথপুর এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে সোমবার রাত নয়টার দিকে মোটরসাইকেল আরোহী দুইজন নিহত, এবং একজন আহত হয়েছে।

মাগুরা রামনগর হাইওয়ে ফাড়ির এসআই সাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, মাগুরা সদর উপজেলার গৌরিচরনপুর গ্রামের মৃত পিকুল বিশ্বাসের ছেলে সানি বিশ্বাস (১৮) এবং কামরুজ্জামান বিশ্বাসের ছেলে মুহিব বিশ্বাস (১৭)। গুরুতর আহত হয়েছে বোরহান বিশ্বাস মোটরসাইকেল আরোহী।

এই তিনজন একই মোটরসাইকেলে বাড়ি থেকে মাগুরা শহরে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সানি বিশ্বাস এবং ফরিদপুরে নেয়ার পথিমধ্যে মুহিব বিশ্বাস মারা যায়।

অন্যদিকে বিকেলে ভ্যানের সঙ্গে গাছের ধাক্কায় সদরের নড়িহাটি গ্রামের ফারুক হোসেন নামে এক কিশোর নিহত হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।