সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু | চ্যানেল খুলনা

মাগুরায় পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

মাগুরা সদর উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো পারলা বেলতলা এলাকার অন্তর বিশ্বাসের ছেলে ইছালী বিশ্বাস (১০) এবং ইমন বিশ্বাসের ছেলে মুজাইফা (৯)।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দক্ষিণে আয়নাল মোল্লার পুকুরপাড়ে খেলছিল দুই শিশু। একপর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে যায়। সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় তারা।

পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে দুই শিশুকে উদ্ধার করেন। তাদের দ্রুত মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু বকর বলেন, মোল্লাপাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরায় ১৯ বোতল দেশি মদসহ যুবক গ্রেপ্তার

মাগুরায় বিজয়া দশমীর রাতে মদপানের পর দুই বন্ধুর মৃত্যু

মাগুরায় বাস কাউন্টারে যুবদল নেতা শাকেরকে গুলি করে হত্যা

মাগুরায় ফের ২০ ইউনিটের বিদ্যুৎ বিল ২৯ হাজার টাকা

মাগুরায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী পুলিশ হেফাজত

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।