সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার | চ্যানেল খুলনা

মাগুরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার

মাগুরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি যাওয়া “রিয়েলমি সি ১৫ মডেলের” মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে পুলিশ।

বুধবার দুপুরে মাগুরা সদর থানার এস আই অমৃত কুমার বিশ্বাস এবং অফিসার ইনচার্জ মো: জয়নাল আবেদিন মন্ডল উপস্থিত থেকে মোবাইল ফোনটি প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন।

মোবাইল হাতে পেয়ে হাফেজ সানিমের চোখেমুখে আনন্দের ঝিলিক। নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিলেন না। সত্যি সত্যিই হারিয়ে যাওয়া ফোনটি তার হাতে তুলে দিচ্ছেন এই দুই পুলিশ কর্মকর্তা।

হারানো মোবাইল উদ্ধারে পুলিশ সত্যিই সক্ষম

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার উপপরিদর্শক (এসআই) অমৃত কুমার বিশ্বাস বলেন, পুলিশ কর্মকর্তারা নানা কাজে ব্যস্ত থাকেন। তারপরও তারা পেশাদার। অভিযোগ পেলে হারানো বা খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধারে আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেন। তথ্য ও প্রযুক্তির সহায়তায় ও আইএমইআই নাম্বার সার্চ করে তিনি অনেক মোবাইল ফোন উদ্ধার করে দিয়েছেন।

সানিমের মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, তিনি গত ২ এপ্রিল অভিযোগ পেয়ে অভিযান শুরু করেন। মাগুরার পারনান্দুয়ালী এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো. জয়নাল আবেদিন মন্ডল বলেন, মোবাইল ফোন ফিরে পেয়ে মানুষজন অবাক ও খুশি হন। পুলিশের এই তৎপরতা আরও গতিশীল করা হবে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।