সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরা জেলা ছাত্রলীগের আয়োজনে শোকাবহ আগস্টের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মাগুরা জেলা ছাত্রলীগের আয়োজনে শোকাবহ আগস্টের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ ছাত্রলীগ মাগুরা জেলা শাখার আয়োজনে শোকাবহ আগস্টের শেষ দিনে জাতীয় শোক দিবস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবাদ দুপুরে মাগুরা হোসেন শহীদ সোহওয়ার্দী কলেজ মাঠে জেলা ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সমাবেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, তারেক রহমানের ফাসিঁ কার্যকর করার দাবি করে বলেন, তারেক রহমান দেশে ফিরবেন না কখনোই কারন দেশে আসলেই জনগন এবং আইনের মূখোমুখি হতে হবে। তিনি আরো বলেন, মিডিয়াতে ছাত্রলীগকে নিয়ে মিথ্যাচার এবং ষড়যন্ত্র শুরু হয়েছে। কালে এ সব কথা বলেন।

জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হামিদুর রহমানের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। এ ছাড়া বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমূখ।

বক্তারা, বিএনপি-জামাতের কঠোর সমালোচনা করে রাজপথে মিছিল সমাবেশের নামে সন্ত্রাসের জবাব ছাত্রলীগ দিবে বলে হুশিয়ারী দেন।

পরে সমাবেশে ১৫ আগষ্টে বঙ্গবন্ধুসহ নিহতদের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।