সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরা জেলা কৃষক দলের আহবায়ক কমিটি গঠন | চ্যানেল খুলনা

মাগুরা জেলা কৃষক দলের আহবায়ক কমিটি গঠন

মাগুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নব গঠিত আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত ২১জুন মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নবগঠিত কমিটিতে মোঃ রুবায়েত হোসেন খান কে আহবায়ক, মোঃ মিজানুর রহমান মন্ডলকে যুগ্ম আহবায়ক এবং জাহাঙ্গীর আলম হীরাকে সদস্য সচিব করে মাগুরা জেলা শাখার তিন সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন। কেন্দ্রীয় দফতর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম স্মাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নব গঠিত কমিটির আহবায়ক রুবায়েত ২০০১ সাল থেকে ঢাকা কলেজ ছাত্রদলের সাথে ওতপ্রতভাবে জড়িত। পরবর্তীতে জাতীয়তাবাদী রাজনীতিতে সক্রিয় থেকে তিনি ঢাকা কলেজ ছাত্র দলের সর্বকনিষ্ঠ এজিএস হিসেবে নির্বাচিত হন। ঢাকা কলেজস্থ মাগুরা জেলা ছাত্র কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি। বর্তমান কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য। মাগুরা পুলিশ লাইন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক। এর আগে থেকেই তিনি মাগুরায় জাতীয়তাবাদী শক্তির হাতকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। কৃষক দলের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য হিসেবে কেন্দ্রে ও জেলায় দলের সকল কর্মসূচীতে নিজের অনুসারীদের নিয়ে ব্যাপকভাবে অংশ গ্রহন করেন।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।