সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মা হলেন অভিনেত্রী দেবলীনা | চ্যানেল খুলনা

মা হলেন অভিনেত্রী দেবলীনা

পুত্রসন্তানের মা হলেন ওপার বাংলার অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে সুখবরটি শেয়ার করেছেন তিনি। একটি ছোট ভিডিও ক্লিপ শেয়ার করে তুলে ধরেছেন আনন্দের মুহূর্ত। দেবলীনা এবং তার স্বামী শানওয়াজ শেখকে শুভেচ্ছায় জানিয়েছেন ভক্তরা।

ভিডিও ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আমাদের জীবনের সবচেয়ে আনন্দের সঙ্গী, আমাদের সন্তান ১৮ ডিসেম্বর পৃথিবীতে এসেছে। আমরা আনন্দে আত্মহারা।

গত ১৫ আগাস্ট একটি পোস্টে দেবলীনা তার অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছিলেন। অভিনেত্রী তার জিম প্রশিক্ষক শানওয়াজ শেখকে ২০২২ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন। ভিন্নধর্মে বিয়ে নিয়ে চর্চাও হয়েছে প্রচুর।

দেবলীনাকে শেষ দেখা গেছে ‘ছটি মাইয়া কি বিটিয়া’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে ছোট দেবীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এ ছাড়া ছোটপর্দার ‘গোপী বহু’ নামে জনপ্রিয়। সেই ধারাবাহিকের নাম ছিল ‘সাথ নিভানা সাথিয়া’। জনপ্রিয় রিয়্যালিটি ‘বিগবস্‌ ১৩’-তে যোগ দিয়েছিলেন দেবলীনা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

বিনোদন আরও সংবাদ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

হিজাব পরায় সমালোচনার মুখে বলিউড অভিনেত্রী অঙ্কিতা

চিৎকার না করলে সেদিন আমাকে ধর্ষণের চেষ্টা করত: ফারিন

‘ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম’

মৃত্যুর পর নিজের যে ছবি প্রকাশ করতে বলেছিলেন কারিনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।