সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মহাসমাবেশের ডাক দিল হেফাজতে ইসলাম | চ্যানেল খুলনা

মহাসমাবেশের ডাক দিল হেফাজতে ইসলাম

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবের তীব্র বিরোধিতা জানিয়ে কমিশনটি বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একইসঙ্গে তারা ইসলামবিরোধী উত্তরাধিকার ও পারিবারিক আইন সংশোধনের প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

এসব দাবিসহ মোট ৪টি মূল দাবি নিয়ে আগামী ৩ মে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে সংগঠনটি। সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

রোববার (২০ এপ্রিল) রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান হেফাজতের নেতারা।

প্রেস ব্রিফিংয়ের আগে অনুষ্ঠিত হয় সংগঠনটির কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠক, যেখানে সভাপতিত্ব করেন হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। এ ছাড়া উপস্থিত ছিলেন মহাসচিব আল্লামা সাজিদুর রহমান ও যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকসহ শীর্ষ নেতারা।

ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ৩ মের মহাসমাবেশে যেসব দাবি তুলে ধরা হবে তার মধ্যে রয়েছে:

প্রথম দাবি, মিথ্যা মামলা প্রত্যাহার, বিশেষ করে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশসহ বিগত ১৫ বছরে দায়ের করা সব ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি হেফাজত নেতাকর্মীদের ওপর হওয়া হত্যাকাণ্ডগুলোর বিচার দ্রুত নিশ্চিত করতে হবে।

দ্বিতীয় দাবি, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল, বহুত্ববাদ সংক্রান্ত প্রস্তাব প্রত্যাখ্যান করে সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের দাবি জানানো হবে।

তৃতীয় দাবি, নারী সংস্কার কমিশন ও প্রস্তাব বাতিল, নারীবিষয়ক সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবে ইসলামি পারিবারিক ও উত্তরাধিকার আইনকে ‘বৈষম্যমূলক’ হিসেবে চিহ্নিত করায় হেফাজত তা চরমভাবে প্রত্যাখ্যান করেছে। তারা কমিশনটির বিলুপ্তি এবং সংশ্লিষ্ট প্রস্তাব বাতিলের আহ্বান জানিয়েছে।

চতুর্থ দাবি, আন্তর্জাতিক ইস্যুতে অবস্থান, ভারতের মুসলিমবিরোধী ওয়াকফ বিল বাতিলের দাবি জানানো হবে। একইসঙ্গে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ এবং বিশ্ব নেতৃত্বকে এই গণহত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হবে।

মহাসমাবেশ সফল করতে হেফাজত ২২-২৮ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ এবং ২৫ এপ্রিল শুক্রবার বাদ জুমা জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া, জুমার খুতবায় ইমাম-খতিবদের কাছে কোরআনভিত্তিক উত্তরাধিকার ও পারিবারিক আইনবিষয়ক আলোচনা উপস্থাপনের অনুরোধ জানানো হয়েছে।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

নারী-শিশু নির্যাতনের ঘটনা প্রমাণ করে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে: জামায়াতের মহিলা বিভাগ

সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

বগুড়া-৬ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হলেন রেজাউল করিম বাদশা

অভিজ্ঞতাহীন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দিয়ে আর্থিকখাতে অরাজকতার সূচনা হলো: ইসলামী আন্দোলন

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার প্রস্তুতি এনসিপির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।