সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নারী-শিশু নির্যাতনের ঘটনা প্রমাণ করে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে: জামায়াতের মহিলা বিভাগ | চ্যানেল খুলনা

নারী-শিশু নির্যাতনের ঘটনা প্রমাণ করে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে: জামায়াতের মহিলা বিভাগ

রামপুরা ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে নির্বাচন-পরবর্তী নারী ও শিশু নির্যাতন এবং হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।

মানববন্ধনে তাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে একের পর এক নারী ও শিশু নির্যাতন এবং হত্যার মতো ঘটনা প্রমাণ করে সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। শনিবার ( ২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে অংশ নেওয়া জামায়াতের নারী নেত্রীরা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে একের পর এক নারী ও শিশু নির্যাতনের ঘটনা প্রমাণ করে সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। এসব ঘটনার দায় সরকারকে নিতে হবে বলেও দাবি জানান তাঁরা।

বক্তারা আরও অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে অপরাধীরা রাজনৈতিক প্রভাবের কারণে আশ্রয়-প্রশ্রয় পাচ্ছে। তাঁদের ভাষ্য, সামাজিক অবক্ষয় চরমে পৌঁছেছে বলেই ছয় বছরের শিশুও ধর্ষণের শিকার হচ্ছে, যা সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়।

মানববন্ধন থেকে গণমাধ্যমের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করে মহিলা বিভাগ। নেত্রীরা বলেন, সরকারপ্রধানের বিভিন্ন কার্যক্রমের সংবাদ গুরুত্বসহকারে প্রচার হলেও দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যা ও নির্যাতনের ঘটনাগুলো যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না।

মানববন্ধনে বক্তারা দলীয় পরিচয় বিবেচনা না করে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। একই সঙ্গে প্রশাসনকে রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে নিরপেক্ষভাবে আইন প্রয়োগের আহ্বান জানানো হয়।

মানববন্ধনে জামায়াতের মহিলা বিভাগের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল : জামায়াত আমির

কৃষককে অপহরণ করে মুক্তিপণ দাবি, এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

আইআরআইয়ের আমন্ত্রণে তাইওয়ান যাচ্ছেন জারা, আলাউদ্দীন ও মিলি

জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে, প্রশ্ন আজহারের

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দিন: মাহবুব উদ্দিন খোকন

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।