সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ময়নাতদন্ত শেষে কুয়েট শিক্ষক সেলিমের লাশ পুনরায় দাফন | চ্যানেল খুলনা

ময়নাতদন্ত শেষে কুয়েট শিক্ষক সেলিমের লাশ পুনরায় দাফন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক ড. মো. সেলিম হোসেনের মরদেহ ময়নাতদন্ত শেষে পুনরায় দাফন করা হয়েছে।
ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রামে দাফন সম্পন্ন হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের খান জাহান আলী থানার (ওসি) প্রবির কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা মেডিক্যালে ফরেনসিক বিভাগে শিক্ষক ড. মো. সেলিম হোসেনের মরদেহের ময়নাতদন্ত শেষ হয়। রাত ৮টার দিকে শিক্ষক ড. মো. সেলিম হোসেনের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি কুমারখালীর বাঁশগ্রামে এসে পৌঁছায়।

উল্লেখ্য, কুয়েট কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে দাফনের ১৪ দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক ড. মো. সেলিম হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য বুধবার উত্তোলন করা হয়। পরে সেটি কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তার ময়নাতদন্তে অপারগতা প্রকাশ করায় ৬ ঘণ্টা পরে ড. সেলিম হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

বেনজীরকে দেশে ফেরাতে নথি আরবি ভাষায় অনুবাদ, প্রত্যর্পণ প্রক্রিয়া জোরদার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

খুলনায় ‘গ্রেনেড বাবু’র বাড়িতে যৌথবাহিনীর অভিযান, আটক ১

খুলনায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

খুলনায় গ্রেনেড বাবুর সহযোগীসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।