সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ | চ্যানেল খুলনা

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

চট্টগ্রাম নগরীর খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকার একটি বাড়ি থেকে চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামের ৬৩ নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১৩৪টি মোবাইল ফোন ও ৫৭টি ল্যাপটপসহ বিপুলসংখ্যক ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে।

শুক্রবার নগরীর দামপাড়া পুলিশ লাইনসে সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) ফয়সাল আহম্মদ জানান, কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। প্রায় দেড় মাস আগে দুবাইপ্রবাসী এক ব্যক্তির কাছ থেকে বাড়িটি ভাড়া নিয়ে ওই বিদেশিরা সেখানে অবস্থান করছিলেন।

অভিযানে মোবাইল ও ল্যাপটপ ছাড়াও একটি অ্যাপল ট্যাব, সিপিইউ, মনিটর, কিবোর্ড, মাউস, প্রিন্টার, পাঁচটি পেনড্রাইভ ও চারটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। এছাড়া পাকিস্তানের তিনটি জাতীয় পরিচয়পত্র ও কম্বোডিয়ার একটি কর্মসংস্থান কার্ড পাওয়া গেছে।

পুলিশের দাবি, বাড়িটিতে অনলাইনভিত্তিক প্রতারণা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল। উদ্ধার করা ডিভাইসগুলো ফরেনসিক পরীক্ষা করে ব্যবহৃত ওয়েবসাইট, অনলাইন যোগাযোগ ও অর্থ লেনদেনের তথ্য যাচাই করা হবে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দেশি-বিদেশি সহযোগীদের বিষয়ে তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এসব সহযোগীসহ পুরো চক্রের কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় খুলশী থানায় মামলা প্রক্রিয়াধীন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

কিশোরগঞ্জে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মায়ের মৃত্যুতে পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।