সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মন্দিরের উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ | চ্যানেল খুলনা

মন্দিরের উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

সাতক্ষীরার তালায় ইউপি সদস্য বিকাশ মন্ডলের বিরুদ্ধে জাতিয়াতি করে মন্দিরের উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাতের  অভিযোগ উঠেছে।
তালা উপজেলার  রায়পুর পূর্বপাড়া পূজা উদযাপন পরিচালনা পরিষদের সভাপতি দিপংকর গোলদার জানান, তালা উপজেলার ১২ নং খলিলনগর ইউনিযনের রায়পুর গ্রামের পূর্ব পাড়া বাসন্তী পূজা মন্দিরে গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ টিআর প্রকল্পের আওতায় ৫০ হাজার টাকা বরাদ্দ হয়। কিন্তু স্থানীয় ৯নং ওযার্ড সদস্য বিকাশ চন্দ্র মন্ডল নিজেকে ঐ মন্দির কমিটির সভাপতি পরিচয় দিয়ে গোপনে কাউকে কিছু না বলে চুপিসারে প্রকল্পের প্রথম কিস্তির ২৫ হাজার টাকা উত্তোলন করেন। এরপর তিনি কাউকে কিছু না বলে মন্দিরের কোন প্রকার কাজ না করেই সমুদয় টাকা আতœসাৎ করেন।
তিনি আরো জানান রায়পুর পূর্বপাড়া বাসন্তী পূজা উদযাপন পরিচালনা পরিষদের নির্বাচিত বৈধ সভাপতি তিনি। সম্প্রতি তিনি অবগত হন যে, স্থানীয় ৯ নং ওয়ার্ড সদস্য বিকাশ মন্ডল নিজেকে পূজা মন্দিরের সভাপতি পরিচয় দিয়ে সেখানকার বরাদ্দের ৫০ হাজার টাকার মধ্যে প্রথম কিস্তির ২৫ হাজার টাকা আতœসাৎ করেছেন। এব্যাপারে তিনি জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন বলেও জানান।
এ ব্যাপারে পূজা উদযাপন কমিটির সহ-সম্পাদক অর্জুন গোলদার জানান, পূজা মন্দিরের নামে কোন প্রকার বরাদ্দ হয়েছে কিনা সেটা তারা জানেন না। তবে কিছু দিন আগে বিষয়টি কমিটির সভাপতি দিপংকর গোলদার তাদেরকে অবহিতপূর্বক টাকাগুলি স্থানীয় ইউপি সদস্য বিকাশ মন্ডল নিজেকে সভাপতি পরিচয়ে উঠিয়েছেন বলে জানান।
এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য বিকাশ মন্ডল টাকা উত্তোলনের কথা স্বীকার করে বলেন, টাকাগুলি তিনি উঠিয়ে রেখেছেন। তবে কোন কাজ করেছেন কিনা জানতে চাইলে বলেন, এখনো কাজ করা হয়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক জানান, ইউপি সদস্য বিকাশ মন্ডলকে টাকা দেওয়া হয়েছে। প্রকল্পের কাজ যদি না করে অবশ্যই টাকা ফেরত নেওয়া হবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।