সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মনে প্রাণে জাতির জনকের চেতনা লালন করলে দেশ আরও এগিয়ে যাবে: এমপি মিলন | চ্যানেল খুলনা

মনে প্রাণে জাতির জনকের চেতনা লালন করলে দেশ আরও এগিয়ে যাবে: এমপি মিলন

বাগেরহাট-৪, মোড়েলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য, স্বাস্থ ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন বলেছেন, ‘স্বাধীনতার সুযোগ-সুবিধা সকলে ভোগ করছে কিন্তু ইতিহাস অনেকে ভুলে গেছে। জাতির জনকের মতাদর্শ ও চেতনা লালন করলে কেউ অনিয়মে নিমজ্জিত হতে পারেনা। দেশ আরও এগিয়ে যাবে’।

জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার বেলা ১২টায় তুলাতলা মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোখলেসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ানম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক ও ফাহিমা ছাবুল।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন, জেলা পরিষদ সদস্য অধ্যাপক আফরোজা আক্তার লিনা, আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ, যুবলীগ নেতা অ্যাড. তাজিনুর রহমান পলাশ ও আকন হাবিবুর রহমান। এর আগে পোলেরহাট হতে বেগপাড়া পর্যন্ত ইটসোলিং রাস্তার কাজের উদ্বোধর করেন এমপি মিলন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪

ফুলকা পচা রোগে ফকিরহাটে মরছে মাছ, আতঙ্কে চাষিরা

ফকিরহাটে খামারিদের শিং মাছের পোনা ও উপকরণ বিতরণ

ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ

ফকিরহাটে ১৯৩ কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল প্রদান

ফকিরহাটে নারকেল গাছের চারাসহ প্রণোদনা পেল ৮০০ কৃষক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।