সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মধ্যরাত থেকে ভোরের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়তে পারেন খালেদা জিয়া | চ্যানেল খুলনা

মধ্যরাত থেকে ভোরের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়তে পারেন খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোরের মধ্যে যুক্তরাজ্যে নেওয়া হবে। কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়বেন তিনি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাঁকে (খালেদা জিয়া) আজ মধ্যরাত থেকে আগামীকাল শুক্রবার ভোরের মধ্যে কাতারের রাজপরিবারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়া হবে।’

জাহিদ হোসেন জানান, এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল থাকবে। তাঁর চিকিৎসার জন্য লন্ডনের একটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ হয়েছে।

খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে: ডা. জাহিদখালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে: ডা. জাহিদ
দেশবাসী, বিএনপির নেতা-কর্মী এবং সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

শেখ হাসিনা সরকারের প্রবণতা এই সরকারেও দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

খুলনা মহানগর বিএনপির ইফতার মাহফিল ১৪ মার্চ

নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা: দাবি জামায়াতের

তানভীরকে ছাত্রদল থেকে সাময়িক অব্যাহতি

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নারী-শিশু নির্যাতনের ঘটনা প্রমাণ করে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে: জামায়াতের মহিলা বিভাগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।