সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভোলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জলদস্যু নিহত | চ্যানেল খুলনা

ভোলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জলদস্যু নিহত

ভোলার চরফ্যাশনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জলদস্যু নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আজ রবিবার (৫ ডিসেম্বর) ভোরে উপজেলার বিচ্ছিন্ন চর কুকরি-মুকরিতে এ ঘটনা ঘটে।

র‌্যাব ৮-এর অতিরিক্ত পুলিশ সুপার (ওসি) মো. রাজিব রায়হান এ তথ্য নিশ্চিত করে বলেন, চরফ্যাশন উপজেলার কুকরি-মুকরিতে একদল দলদস্যু ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালায়। র‌্যাবকে দেখে দস্যুরা গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গুলি বিনিময়ের পর দস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুই দস্যুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তারা কোন বাহিনীর তা প্রাথমিকভাবে জানা যায়নি। র‌্যাব বিষয়টির তদন্ত করছে।
এ সময় তিনটি রাম দাসহ বেশ কিছু গুলি ও পিস্তল উদ্ধার করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।