সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভোলায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা | চ্যানেল খুলনা

ভোলায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

ভোলার দৌলতখানের মদনপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে খোরশেদ আলম টিটু (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত খোরশেদ আলম ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের কানাইনগর গ্রামের মৃত তছির আহমেদের ছেলে।
শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে ভোলা সদরের নাছির মাঝি সংলগ্ন মেঘনা নদীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন সকেট এবং বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দিন নান্নু গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানিয়েছে, দৌলতখানের মনপুরা ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান নাছির উদ্দিন নান্নুর সংবর্ধনা অনুষ্ঠান হয়। চেয়ারম্যান নান্নু অনুষ্ঠান থেকে ভোলা শহরে ফেরার পথে নাছির মাঝি নামক এলাকায় একই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সকেট জামাল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। নিহত ব্যক্তি চেয়ারম্যান পক্ষের সমর্থক এবং ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে একজন মারা গেছেন।
এদিকে ঘটনাস্থল থেকে ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুবির কুমার জানান, বিজয়ী চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠান থেকে ফেরার পথে পরাজিত চেয়ারম্যান প্রার্থী সকেট জামালের গ্রুপ হামলা চালায়। এতে একজন মারা গেছে। বর্তামানে পরিস্থিতি কিছুটা শান্ত আছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।