সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোটের দিন সাংবাদিক হামলার ঘটনায় আটক ৪ | চ্যানেল খুলনা

ভোটের দিন সাংবাদিক হামলার ঘটনায় আটক ৪

চ্যানেল খুলনা ডেস্কঃ সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের ওপর হামলার ঘটনায় চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-২)। শুক্রবার গভীর রাতে ও শনিবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ।

আটকরা হলেন- আলাউদ্দিন, মাসুদ, অপু ও রা‌সেল।

র‌্যাব জানায়, গত দুইদিন বিশেষ অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। হামলার ঘটনার ভিডিও ফুটেজ, ছবি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী আরও ১১ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের ধরতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গেল ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের দিন রাজধানীর মোহাম্মদপুরে জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে সাদেক খান রোডে সাংবাদিক সুমনের ওপর হামলা করা হয়।

ঘটনার দিনই সুমনকে ঢাকা মেডিকেলে দেখতে যান র‌্যাবের প্রধান বেনজীর আহমেদ। সে সময় তিনি এই হামলার সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে আশ্বাস্ত করে।

এদিকে সাংবাদিকদের উপর নির্যাতন বন্ধে গত চারদিন ধরে মানববন্ধন ও বিক্ষোভ করে আসছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষি ঋণে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পিলখানায় শহীদ সেনাদের কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বন্ধ পাটকল-চিনিকল খোলার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরানো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।