সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ভিসি'র সমর্থনে কুয়েট কর্মচারীদের মানববন্ধন | চ্যানেল খুলনা

ভিসি’র সমর্থনে কুয়েট কর্মচারীদের মানববন্ধন

ভিসি’র সমর্থনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) কর্মচারী সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা পৌনে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের “বাংলা” পাদদেশে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদার। মানববন্ধনে বক্তৃতা করেন কর্মচারী সমিতির সভাপতি শেখ এরশাদ আলী, সাবেক সভাপতি মোঃ ইমদাদ মোড়ল, মাস্টারোল কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল হালিম প্রমূখ।

গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি কুয়েটে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করে ১৩ ই এপ্রিল আবারও কুয়েট ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরিকারী কতিপয় শিক্ষার্থীর বিরুদ্ধে কর্মচারী সমিতি এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আপনারা আলোচনার টেবিলে বসুন, আলোচনা করুন, সমাধান করুন, এই ভার্সিটি যেন সুন্দরভাবে চলে। বিশ্বের কাছে যাতে এই ভার্সিটির শিক্ষার্থীরা মাথা উঁচু করে পরিচয় দিতে পারে, এই বলে যে আমরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মত একটি স্বনামধন্য ভার্সিটির স্টুডেন্ট।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে প্রশাসক মঞ্জুর সভা অনুষ্ঠিত

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত আজিজকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু

খুলনায় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

ডুমুরিয়ার মিকশিমিলে আলি আসগার লবিকে গনসংবর্ধনা

জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল

দিঘলিয়া ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।