সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভিসা জটিলতায় শাকিব খান | চ্যানেল খুলনা

ভিসা জটিলতায় শাকিব খান

প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। অনন্য মামুন পরিচালিত সিনেমাটির নাম দরদ। গেল ২০ অক্টোবর ভারতের উত্তর প্রদেশের বেনারস ও এলাহাবাদে এর শুটিংয়ের তারিখ চূড়ান্ত করা হয়েছিল। যে কারণে ১৫ অক্টোবর নায়কের মুম্বাই যাওয়ার কথা ছিল। তবে ভিসা জটিলতায় আটকে গেছেন শাকিব খান।

জানা গেছে, ভিসা জটিলতায় ভারতে যেতে পারেননি শাকিব খান। এখন কবে সেখানে যাবেন, সেটাও ঠিক হয়নি। ছবির অন্যতম প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ থেকে ভিসা পাওয়ার ওপর শাকিব খানের ভারত যাওয়া নির্ভর করছে।

তিনি বলেন, ‘শাকিব খানসহ বাংলাদেশে যেসব শিল্পী এই ছবির শুটিংয়ে ভারত যাবেন, তাদের সবার ওয়ার্ক পারমিটের ভিসার জন্য মন্ত্রণালয়ে আবেদন করা আছে। কিন্তু এখনও ভিসার অনুমতি হয়নি। কারণ, এই আবেদনের সঙ্গে ভারতের মন্ত্রণালয়েরও অনুমতি লাগে। সেটির জন্য অপেক্ষা করছিলাম। ২০ অক্টোবর ভারত সরকার সেই অনুমতি দিয়েছে। ইতোমধ্যে ভারত থেকে অনুমতি মেইল করা হয়েছে। আশা করছি দ্রুতই ভিসা হয়ে যাবে।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

কেমোথেরাপির মাঝেও প্রকৃতির সান্নিধ্যে তানিয়া বৃষ্টি, ফিরছে প্রশান্তি

জীবনে ভাবিনি মাছওয়ালি হতে হবে: কৌশানী মুখার্জি

দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন

কৌশানির নীল শাড়ির লুকে মুগ্ধ ভক্তরা

ক্লাস থ্রিতে প্রেমের চিঠি পেয়ে ভয় পেয়েছিলেন প্রভা

নায়কের স্ত্রীর আপত্তিতে সিনেমা থেকে বাদ পড়েছিলেন তাপসী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।