সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভারতের কৃষক আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান | চ্যানেল খুলনা

ভারতের কৃষক আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান

পপস্টার রিহান্না ও পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের পর ভারতের চলমান কৃষক আন্দোলন নিয়ে মুখ খুললেন বলিউড সুপার স্টার সালমান খান।

বলিউডের এই সুপার স্টার বলেছেন, যে সিদ্ধান্ত নিলে ভালো হয়, সেটাই করা উচিত। সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। সবচেয়ে মহৎ কাজটাই করা উচিত।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে শুক্রবার জানায়, মুম্বাইয়ে মিউজিক রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান প্রো মিউজিক লিগ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে চলমান কৃষক আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে সালমান খান ওই মন্তব্য করেন।

তবে সালমান খান তার মন্তব্যের কোথাও কৃষক কিংবা সরকার পক্ষের কথা উল্লেখ করেননি।

বিশ্বব্যাপী সাড়া ফেলে দেওয়া এই কৃষক আন্দোলন নিয়ে অবশ্য এখনও কোনো মন্তব্য করেননি বডিউড স্টার শাহরুখ খান, আমির খান বা সাইফ আলী খান।

এদিকে ভারতের কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করেছেন পপস্টার রিহানা ও পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। তবে বিষয়টি নিয়ে এই দুজনের সমালোচনা করেছেন বলিউডের অক্ষয় কুমার, অজয় দেবগন, করণ জোহর, একতা কাপুর, শচীন টেন্ডুলকার প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

ইরানে হামলার ভিডিওতে নিজের গান ব্যবহারে ক্ষুব্ধ কেটি পেরি

মুক্তির আগেই ৮০ কোটি টাকায় বিক্রি ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থার চেষ্টা, যা বললেন অভিনেত্রী

‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’

ককরোচদের আন্দোলনে সালমান খানের সমর্থন

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।