সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ভারতে পাচারকালে সাতক্ষীরায় ২২ নারী পুরুষ শিশু উদ্ধার | চ্যানেল খুলনা

ভারতে পাচারকালে সাতক্ষীরায় ২২ নারী পুরুষ শিশু উদ্ধার

ভারতে পাচারকালে সাতক্ষীরার থেকে বাংলাদেশি ২২জনকে উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে ১০ নারী, ১০ পুরুষ ও ২জন শিশু রয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ভোর রাতে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কুলিয়াডাঙ্গা গ্রামের মানবপাচারকারী দালাল মোকলেসুরের বাড়ির দুটি কক্ষ থেকে পুলিশ তাদেরকে উদ্ধার করে।

এ সময় নাসিমা খাতুন নামের এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আটক নারী পুরুষের মধ্যে ১৫ জনের বাড়ি নডাইল জেলায়। অন্যদের বাড়ি রংপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন গ্রামে বলে জানিয়েছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান জানান, গোপনসূত্রে খবর পেয়ে কুলিয়াডাঙ্গা গ্রামের মোকলেসুরের বাড়ি থেকে নারী, পুরুষ ও শিশুসহ ২২জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারের অভিযোগে মোকলেসের স্ত্রী নাসিমা খাতুনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, দালাল মোকলেস ও তার স্ত্রী নাসিমা ভারতে ভালো কাজ দেয়ার কথা বলে তাদের প্রত্যেকের কাছ থেকে ১৫ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। সুবিধাজনক সময়ে তাদেরকে সীমান্ত পার করে ভারতে নিয়ে যাবার কথা ছিল। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।