সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভারতে পাচার হওয়া নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরত | চ্যানেল খুলনা

ভারতে পাচার হওয়া নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরত

ভারতে পাচার হওয়া এক বাংলাদেশী নারীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে।

শনিবার (৯ মে) বিকেল ৫টার দিকে ভারতের হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে তাকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফেরত আসা নারীর নাম ইশা ইয়াকুব হুসাইন একা ওরফে নুপুর (২৯)। তিনি মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহিপাড়া গ্রামের স্বপন হোসাইন মিয়াজির মেয়ে।

ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন হরিদাসপুর সূত্রে জানা গেছে, বাংলাদেশ উপ-হাইকমিশন, মুম্বাই থেকে ইস্যুকৃত ট্রাভেল পারমিট এবং ভারতের এফআরআরও মুম্বাইয়ের এক্সিট পারমিটের ভিত্তিতে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। এ সময় উভয় দেশের বিজিবি, বিএসএফ, পুলিশ, মানবাধিকারকর্মীসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

ইমিগ্রেশন সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি ২০২৪ সালে দালালের মাধ্যমে পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে ভারতে পাচার হয়। সেখানে যাওয়ার কয়েকদিনের মধ্যেই তিনি পুলিশের হাতে আটক হন। পরে দেশটির একটি মানবাধিকার সংস্থা তাকে ছাড়িয়ে নিজেদের সেল্টার হোমে রাখে এবং দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীতে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাকে দেশে ফেরার অনুমতি দেওয়া হয়।

বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ পরিদর্শক সৈয়দ মোর্তজা জানান, দেশে ফেরত আসা নারীর ট্রাভেল পারমিটসহ যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থা।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা না আসা পর্যন্ত ওই নারীকে সংস্থার হেফাজতেই রাখা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

বেনাপোলে অস্ত্রের চালান জব্দ, ভ্যানচালকের বিরুদ্ধে মামলা

রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত করে বন্দরকে ব্যবসাবান্ধব করা হবে: বেনাপোলে নৌ প্রতিমন্ত্রী

শার্শায় ৩ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

কেশবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন পরিবারের

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।