সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ভারতে খেলা দেখতে আর্থিক সহায়তা চাইছেন জিম্বাবুয়ের ভক্ত-সমর্থকেরা | চ্যানেল খুলনা

ভারতে খেলা দেখতে আর্থিক সহায়তা চাইছেন জিম্বাবুয়ের ভক্ত-সমর্থকেরা

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো পরাশক্তিদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার এইটে সিকান্দার রাজার দল। তবে আর্থিক সংকটের কারণে সুপার এইট পর্বে গ্যালারিতে জিম্বাবুয়ের সমর্থকদের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

শ্রীলঙ্কায় গ্রুপ পর্বে জিম্বাবুয়ের সমর্থকদের ‘ব্রাস ব্যান্ড’ ও ‘ক্যাসেল কর্নার’ ছিল গ্যালারির অন্যতম আকর্ষণ। তবে দলটি যে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠবে, তা খোদ কট্টর সমর্থকরাও হয়তো ভাবেননি। ফলে মুম্বাই, চেন্নাই বা দিল্লিতে পরবর্তী রাউন্ডের ম্যাচগুলোর জন্য আগে থেকে কোনো বাজেট বা প্রস্তুতি ছিল না তাদের। তাই ভারতে গিয়ে দলকে সমর্থন দেওয়ার মতো সামর্থ্য হারিয়ে ফেলেছেন অনেক সমর্থকই। এই পরিস্থিতিতে জিম্বাবুয়ের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে আর্থিক সহায়তার জন্য জরুরি অনুরোধ জানানো হয়েছে।

জিম্বাবুয়ের বিখ্যাত সমর্থক গোষ্ঠী ‘ব্রাস ব্যান্ড’-এর মুখপাত্র পল মুঙ্গোফা জিম্বাবুয়ের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,‘আমি স্থানীয় ব্যবসায়ীদের অনুরোধ করছি আমাদের দলকে সমর্থন দেওয়ার জন্য, ঠিক যেমনটা তারা ফুটবলের ক্ষেত্রে করেন। আমাদের ব্রাস ব্যান্ড এবং ক্যাসেল কর্নার গ্যালারিতে বিশাল পার্থক্য গড়ে দিতে পারে। চলুন, আমরা আওয়াজ তুলি এবং ট্রফি নিয়ে দেশে ফিরি।’

প্রধান সমর্থক প্রতিনিধি মালভিন কোয়ারাম্বা আবেগী কণ্ঠে জানান, তারা এত দিন নিজেদের খরচেই দলের পাশে ছিলেন। তিনি বলেন,‘আমরা প্রতিটি ম্যাচে, প্রতিটি ভেন্যুতে গিয়েছি। আমরা দলের সঙ্গে আনন্দ করেছি, আবার তাদের সঙ্গে কেঁদেছি। তারা এখন আমাদের পরিবারের মতো।’

তবে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা সমর্থকদের এই ত্যাগের কথা ভুলে যাননি। তিনি বলেন,‘তারা নিজেদের পকেটের টাকা খরচ করে আমাদের সমর্থন দিতে হাজার হাজার মাইল পাড়ি দিয়েছেন। আমরা তাদের এই আবেগের জন্য আজীবন কৃতজ্ঞ।’

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

লঙ্কান লিগে সাকিবের দলেই খেলবেন তাসকিন

রাজমিস্ত্রির সহকারী থেকে ব্রাজিলের বিশ্বকাপ দলে

সেঞ্চুরির রেকর্ড গড়তে পাকিস্তানকেই বেছে নিলেন মুশফিক

বিসিবি নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় তামিম-ফাহিম-আসিফ রব্বানীরা

২৫৭ রানে এগিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

আইসিসির মাস সেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।