সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ভারতীয় ক্রিকেটারকে ‘বাদামি কুকুর’ বলে গালি | চ্যানেল খুলনা

ভারতীয় ক্রিকেটারকে ‘বাদামি কুকুর’ বলে গালি

অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টে স্লেজিংয়ের শিকার হয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। তাকে অশালীন ভাষায় গালিগালাজ করেছেন অস্ট্রেলিয়ার সমর্থকরা।

সিডনি টেস্টে শনিবার ৮৭তম ওভারে ফাইন লেগে ফিল্ডিং করার সময় সিরাজকে লক্ষ্য করে অশালীন ভাষায় গালমন্দ করেন কিছু অজি সমর্থক।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, মোহাম্মদ সিরাজকে ‘বাদামি কুকুর ও বড় বাঁদর’ বলে গালমন্দ করা হয়েছে।

এর আগে ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহকেও বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা হয়। ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে রেফারি ডেভিড বুনের কাছে অভিযোগ করা হয়েছে।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা পিটিআইকে বলেছেন, সিরাজকে ব্রাউন ডগ, বিগ মানকি বলে ডাকা হয়েছে। দুটোই বর্ণবিদ্বেষী গালি। বিষয়টি আম্পায়ারদের জানানো হয়েছে। এর আগে বুমরাহকেও গালি দিয়েছে অজি সমর্থকরা।

শনিবার ফাইন লেগে ফিল্ডিং করার সময় মোহাম্মদ সিরাজকে লক্ষ্য করে অশালীন ভাষায় কিছু অজি সমর্থক গালিগালাজ করে। তখন দুই ফিল্ড আম্পায়ার পল রাইফেল ও পল উইলসনকে বিষয়টি জানানো হয়। এ কারণে ১০ মিনিটের জন্য খেলা বন্ধ থাকে।

তারপরই নিউ সাউথ ওয়েলস পুলিশ সংশ্লিষ্ট স্ট্যান্ডে গিয়ে ছয়জনকে স্টেডিয়াম থেকে বের করে দেয়।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

চেলসির চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নে ম্যানইউর ধাক্কা, রেলিগেশনে টটেনহাম

তিন ম্যাচ আগেই ছিটকে গেল রিশাদদের দল

ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নামার শঙ্কায় হামজার লিস্টার!

বাংলাদেশে খেলার অভিজ্ঞতার ফায়দা লুটেছেন ফক্সক্রফট

বিসিবিতে যুক্ত হয়ে তামিমকে নিয়ে যা বললেন মাশরুর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল হোসেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।