সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভারত জিতলে ‘নগ্ন’ হওয়ার ঘোষণা অভিনেত্রীর | চ্যানেল খুলনা

ভারত জিতলে ‘নগ্ন’ হওয়ার ঘোষণা অভিনেত্রীর

ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আগামীকাল রোববার। আহমেদাবাদে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের এবারের চূড়ান্ত আসর। এই উত্তেজনা ছড়িয়ে গেছে গোটা ভারতে। এর মাঝেই টিম ইন্ডিয়াকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন অভিনেত্রী। এবার বিশ্বকাপে ভারত জিতলে তিনি না কি নগ্ন হয়ে দাঁড়াবেন বিশাখাপত্তনমের সমুদ্রসৈকতে।

২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জেতে ভারত। সেই সময় এ রকমই মন্তব্য করেন নীল ছবির তারকা পুনম পাণ্ডে। তিনি বলেছিলেন ভারত জিতলেই এমন এক কাণ্ড ঘটাবেন। ভারত সে বছর বিশ্বকাপ জেতে। তবে নিজের দেওয়া কথা রাখেননি পুনম।

এবার এমনই এক চাঞ্চল্যকর মন্তব্য করে রাতারাতি প্রচারের আলোয় চলে এসেছেন তেলেগু অভিনেত্রী রেখা বোজ। তিনি এহেন মন্তব্য করার পর থেকে ট্রোলড হতে শুরু করেছেন।

নেটাগরিকদের কেউ লিখেছেন, নোংরা মানসিকতা। এগুলো সবই প্রচারের আলোয় থাকার ফিকির। কেউ মন্তব্য করেছেন, যদি আপনি এমনটা করেন, আমি আপনাকে নিয়ে পালিয়ে যাব। কেউ আবার অভিনেত্রীর উদ্দেশে লেখেন, আপনি এমনটা করলে লোকে আপনার গায়ে পাথর ছুড়বে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

ইরানে হামলার ভিডিওতে নিজের গান ব্যবহারে ক্ষুব্ধ কেটি পেরি

মুক্তির আগেই ৮০ কোটি টাকায় বিক্রি ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থার চেষ্টা, যা বললেন অভিনেত্রী

‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’

ককরোচদের আন্দোলনে সালমান খানের সমর্থন

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।