সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ব্রুনাইয়ের জালে ৮ গোল বাংলাদেশের | চ্যানেল খুলনা

ব্রুনাইয়ের জালে ৮ গোল বাংলাদেশের

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে রীতিমতো উড়ছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে তিমুর লিসতেকে ৫-০ গোলে হারানোর পর এবার ব্রুনাই দারুসসালামকে গোলবন্যায় ভাসাল লাল-সবুজের কিশোররা। সোমবার ‘এ’ গ্রুপের ম্যাচে ব্রুনাইকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। গোলের খাতা খুলতে সময় লাগেনি খুব একটা। ম্যাচের ১৩ মিনিটে ফরোয়ার্ড মো. অপু রহমানের গোলে লিড নেয় বাংলাদেশ। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মো. রিফাত কাজী। এরপর ৩৬ মিনিটে নাজমুল হুদা ফয়সাল এবং ৩৭ মিনিটে মো. মানিক জালের দেখা পেলে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পরও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। ৫০ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন অপু রহমান। এরপর ৭৪ মিনিটে রিফাত কাজীও নিজের জোড়া গোল পূর্ণ করেন। ম্যাচের শেষদিকে ৭৬ মিনিটে মো. আরিফ এবং ৭৯ মিনিটে বায়জিদ বোস্তামী গোল করলে ৮-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয়।

এই জয়ে গ্রুপ পর্বে দুই ম্যাচ শেষে শতভাগ জয়ে পয়েন্ট টেবিলের শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে আগামী বুধবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। অন্য ম্যাচে ব্রুনাই লড়বে স্বাগতিক চীনের বিপক্ষে।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

চেলসির চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নে ম্যানইউর ধাক্কা, রেলিগেশনে টটেনহাম

তিন ম্যাচ আগেই ছিটকে গেল রিশাদদের দল

ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নামার শঙ্কায় হামজার লিস্টার!

বাংলাদেশে খেলার অভিজ্ঞতার ফায়দা লুটেছেন ফক্সক্রফট

বিসিবিতে যুক্ত হয়ে তামিমকে নিয়ে যা বললেন মাশরুর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল হোসেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।