সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চ, জাবের-আম্মারসহ আহত কয়েকজন | চ্যানেল খুলনা

ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চ, জাবের-আম্মারসহ আহত কয়েকজন

জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, টিয়ার শেল নিক্ষেপসহ লাঠিপেটা করে। এতে পুলিশের ছোড়া রাবার বুলেটে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে যমুনা অভিমুখে যাত্রার ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। পরে বেলা ৩টা ৫০ মিনিটের দিকে তাঁরা ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনার দিকে রওনা হন। এ সময় আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাঁদের বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ করে এবং লাঠিপেটা করে।

ডিএমসি (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্বরত পরিদর্শক হলেন মো. ফারুক গণমাধ্যমকে বলেন, তিনজন আহত হয়ে মেডিকেলে এসেছেন। জরুরি বিভাগে তাঁরা চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, ঢাকা-৮ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ইশতেহার ঘোষণা শেষে মিছিল নিয়ে যমুনার দিকে যাচ্ছেন। জাবের, জুমাসহ ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সেখানে যাচ্ছেন তিনি।

এর আগে একই দিন সকালে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের এক দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন সরকারি কর্মচারীরা। পরে তাঁরা মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন। যাত্রাপথে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পুলিশ প্রথমে ব্যারিকেড দিয়ে তাঁদের আটকে দেয়। পরে আন্দোলনকারীরা সেই ব্যারিকেড ভেঙে যমুনার দিকে এগিয়ে যান।

এ সময় পুলিশ জলকামান নিক্ষেপ করলেও আন্দোলনকারীরা মিছিল নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হন। সেখানেও পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে গিয়ে সড়কে অবস্থান নেন তাঁরা। পরে দুপুর পৌনে ১২টার দিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পাশাপাশি লাঠিপেটাও করা হয়।

একপর্যায়ে পুলিশের লাঠিপেটা, জলকামান ও টিয়ার শেলের মুখে আন্দোলনকারীদের একটি অংশ ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এবং অন্য একটি অংশ কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যান।

এ ছাড়া গতকাল বৃহস্পতিবার রাতে কয়েক দফা আলটিমেটাম দিয়ে জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্তের দাবিতে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ

২৩ দিন পর খোঁজ মিলল কলাবাগান থানার এসআই রাকিবুলের

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টি : আজও বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

অবশেষে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম

মুরগির দাম কমলেও বেড়েছে মাছের দাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।