সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বেশি দামে দ্রব্য বিক্রি: ২৫ লাখ টাকা জরিমানা, ৫ জনের কারাদণ্ড | চ্যানেল খুলনা

বেশি দামে দ্রব্য বিক্রি: ২৫ লাখ টাকা জরিমানা, ৫ জনের কারাদণ্ড

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনা আতঙ্ককে পুঁজি করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বেশি দামে বিক্রি করায় রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ১৪ দোকানকে ২৫ লাখ টাকা জরিমানা এবং ৫ ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২১ মার্চ) সকাল ৬টায় এ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
তিনি বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজ ও আলু মজুদ করে বেশি দামে বিক্রি করছেন এমন অভিযোগ পেয়ে যাত্রাবাড়ীর পেঁয়াজের আড়তে অভিযান শুরু করি। অভিযানে বেশি দামে দ্রব্য বিক্রির সত্যতা পাওয়ায় ১৪ প্রতিষ্ঠানকে ২৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ৫ ব্যবসায়ীকে ৬ থেকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।’
সারোয়ার আলম আরও বলেন, ‘আমরা আড়তে প্রবেশ করার পর ৬৫ টাকা কেজির পেঁয়াজ ৪০ টাকা হয়ে যায়। আলুর আড়তে পাল্লা বিক্রি হচ্ছিল ১১০ টাকা। র‍্যাব ঢোকার সঙ্গে সঙ্গে হয়ে গেছে ৭০ টাকা। ব্যবসায়ীরা রাতারাতি দাম বাড়িয়ে দিয়েছিল।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

সদরঘাটে ধূমপান ও ‘নো স্মোকিং’ সাইনেজ না থাকায় জরিমানা

মিরপুরে টিসিবি পণ্য কেনার সময় দেয়াল ধসে নিহতের সংখ্যা বেড়ে ২

অতিরিক্ত পুলিশ সুপার আরিফ নিজ গাড়িতে মাদক সরবরাহ করতেন, দাবি স্ত্রীর

গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড ইকুরিয়ায় স্থানান্তরের সিদ্ধান্ত

দুবাই থেকে ঢাকায় আসা বিমানের ফ্লাইটে মিললো ১৯ কেজি স্বর্ণের বার

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর জামায়াতের হামলার অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।