সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
‘বেবি ডল’ খ্যাত বলিউড গায়িকা কণিকা করোনায় আক্রান্ত | চ্যানেল খুলনা

‘বেবি ডল’ খ্যাত বলিউড গায়িকা কণিকা করোনায় আক্রান্ত

চ্যানেল খুলনা ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ‘বেবি ডল’ খ্যাত বলিউড গায়িকা কণিকা কাপুর। সম্প্রতি যুক্তরাজ্য থেকে লাখনৌ ফেরেন এই গায়িকা। করোনার উপসর্গ দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তিনি কোভিড-১৯ পরীক্ষায় পজেটিভ হন। কণিকা বলিউডের প্রথম তারকা, যিনি করোনায় আক্রান্ত হলেন।
শুক্রবার (২০ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
সামাজিক মাধ্যমে কণিকা কাপুর নিজেই জানান তার সংক্রমণের কথা। তিনি লেখেন, গত চারদিন ধরে আমার ফ্লু ভাইরাসের লক্ষণ দেখা যাচ্ছিল। আমি পরীক্ষা করালাম এবং কোভিড-১৯ টেস্ট ফলাফল পজিটিভ এসেছে। আমি ও আমার পরিবার এখন সম্পূর্ণ কোয়ারেন্টিনে আছি, আর চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। এ সময়ের মধ্যে আমি যাদের সংস্পর্শে এসেছি, তাদের খুঁজে বের করা হচ্ছে।

তিনি আরও লেখেন, ১০ দিন আগে আমি যখন বাড়ি ফিরি তখন বিমানবন্দরে আমাকে স্বাভাবিকভাবেই স্ক্যান করা হয়েছিল। কিন্তু মাত্র চারদিন আগে থেকে আমার মধ্যে ফ্লুর লক্ষণ প্রকাশ পাওয়া শুরু করে।

জনপ্রিয় এই সংগীতশিল্পী আরও বলেন, এই পরিস্থিতি আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, যদি আপনাদের কারও মধ্যে এরকম কোনো লক্ষণ দেখা দেয়, দয়া করে নিজেকে আইসোলেশনে রাখুন আর কোভিড-১০ পরীক্ষা করান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

ইরানে হামলার ভিডিওতে নিজের গান ব্যবহারে ক্ষুব্ধ কেটি পেরি

মুক্তির আগেই ৮০ কোটি টাকায় বিক্রি ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থার চেষ্টা, যা বললেন অভিনেত্রী

‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’

ককরোচদের আন্দোলনে সালমান খানের সমর্থন

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।