সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন জামায়াত আমির: রেজাউল করিম | চ্যানেল খুলনা

বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন জামায়াত আমির: রেজাউল করিম

বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ রেজাউল করিম। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটির হাতীবান্ধার আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রেজাউল করিম বলেন, আমরা তো বলিনি ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা এখন তোমরা আসো। আর মেয়েদের পাশে বসে সেলফি তোলে মুরুব্বি মানুষটা। বেপর্দা মেয়েদের সঙ্গে সেলফি তোলে। এটা তো ইসলামী আন্দোলন পারে না।

তিনি আরও বলেন, পাঁচ আগস্টের পরে যখন দেশে অরাজকতা চলছিল তখন ইসলামি আন্দোলন সংখ্যালঘুদের জান, মাল, ইজ্জতের হেফাজতের জন্য পাহারাদারের দায়িত্ব পালন করেছে। এমনকি কোভিডের সময়ে ঝুঁকি নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃত মানুষের জানাজা, দাফনের ব্যবস্থা করেছি। এছাড়াও মানুষের দুঃসময়ে খাদেম হয়ে দাঁড়িয়েছি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

বগুড়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

পেট্রোলবাহী লরিতে আগুন, চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল ফিলিং স্টেশন

হামের উপসর্গ নিয়ে রামেকে আরও তিন শিশুর মৃত্যু, ভর্তি ২৫

মুন্সীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

১৫০ টাকায় পেট্রোল বিক্রি করে ৫০০০ টাকা জরিমানা দিলেন মুদি দোকানি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।