সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫০ টাকায় পেট্রোল বিক্রি করে ৫০০০ টাকা জরিমানা দিলেন মুদি দোকানি | চ্যানেল খুলনা

১৫০ টাকায় পেট্রোল বিক্রি করে ৫০০০ টাকা জরিমানা দিলেন মুদি দোকানি

বগুড়ার শাজাহানপুরে অবৈধভাবে মজুত এবং অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে স্বপন নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০ মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলার গোহাইল বন্দরে এই অভিযান পরিচালনা করা হয়।

স্বপন গোহাইল বন্দরে মুদি দোকানের ব্যবসা করেন। একই সঙ্গে দোকানে বোতলের মাধ্যমে পেট্রোল বিক্রি করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বপন মুদি দোকানের পাশাপাশি পেট্রোল ও অকটেন বিক্রি করতেন। সম্প্রতি তেল সংকটের মধ্যে তিনি বিপুল পরিমাণ পেট্রোল অবৈধভাবে মজুত করেন। এই পেট্রোল প্রতি লিটার কারও কাছে ১৫০, কারও কাছে ২০০ টাকা দরে বিক্রি করেছেন তিনি।

অভিযোগ পেয়ে আজ এই বন্দরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ঘটনার সত্যতা পেয়ে স্বপনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি বলেন, মো. স্বপনের দোকানে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে বিক্রির সত্যতা পাওয়া যায়। পরে ‘পেট্রোলিয়াম আইন, ২০১৬’ অনুযায়ী তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তার দোকান থেকে প্রায় ১৬ লিটার পেট্রোল জব্দ করে আদালত। এই তেল সরকারি রেটে স্থানীয়দের মাঝে বিক্রি করা হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আদালতের

স্বামীকে হত্যার পর লাশ টুকরা করে নদীর পাড় ও ঘেরে ফেলেছেন স্ত্রী: পুলিশ

ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

গুলিতে আহত সেই স্কুলছাত্রীর মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার

গ্রেপ্তারের ভয়ে ইয়াবা গিলে ফেললেন যুবক, গুরুতর অবস্থায় ঢাকায় প্রেরণ

ওমানে গাড়ির ভেতর থেকে প্রবাসী চার ভাইয়ের মরদেহ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।