সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বুলবুলে ক্ষতিগ্রস্থ পরিবারকে সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের আর্থিক অনুদান প্রদান | চ্যানেল খুলনা

বুলবুলে ক্ষতিগ্রস্থ পরিবারকে সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের আর্থিক অনুদান প্রদান

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি :: ঘূর্ণিঝড় বুলবুল’র তান্ডবে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও দুর্গত পরিবারের খোঁজ খবর নিয়ে তাদের মাঝে নগদ আর্থিক অনুদান প্রদাণ করেছেন সেভ দ্যা সুন্দরবরন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা বিএনপির সহ-সভাপতি লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। তিনি রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মোংলা ও রামপালে ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে দেখার পাশাপাশি প্রায় অর্ধশত ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদাণ করেছেন। এ সময় তার সাথে ছিলেন স্থানীয় বিএনপি নেতা ফকির শাহাদাৎ হোসেন, কাজী জাহিদুল ইসলাম, শেখ আব্দুল্লাহ আজমি, মোঃ আবু জাফর, যুবদল নেতা শেখ সিরাজুল ইসলাম, শেখ বাবলা তাঁতীদল নেতা সরদার বাকি বিল্লাহ ও মৎস্যজীবি দল নেতা লিয়াকত হোসেন।
ক্ষতিগ্রস্থদের মাঝে অনুদান প্রদানকালে ড. ফরিদ বলেন, প্রত্যেকেরই সমাজের প্রতি একটা দায়বদ্ধতা রয়েছে। সেই জায়গা থেকেই আমি চেষ্টা করি সব সময় ক্ষতিগ্রস্থ ও অসহায় দরিদ্র মানুষের সেবা করতে এবং পাশে থাকার। তাই আমি চাইবো সমাজের যারা বিত্তবান রয়েছেন তারাও এসকল দুর্গতদের সহায়তায় সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। #

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।