সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমানের মৃত্যু | চ্যানেল খুলনা

শেখ হেলাল উদ্দীন এমপি’র শোক ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান

বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমানের মৃত্যু

বাগেরহাটের মোল্লাহাটে ৭নং আটজুড়ি ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি, বীর-মুক্তিযোদ্ধা মোঃ মশিউর রহমান মিয়া (৭৮) ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহী ওয়া ইন্না এলাহী রাজীউন। দীর্ঘদিন যাবৎ বার্ধক্যের বিভিন্ন জটিলতায় ভোগার পর (আজ) মঙ্গলবার দুপুর ১.৩০ টায় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে ২স্ত্রী, ৫পুত্র, ৪কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য আতœীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন তিনি। মঙ্গলবার বিকাল ৫.১৫টায় কাহালপুর গ্রামের নিজ বাড়িতে মোঃ মশিউর রহমান মিয়ার কফিনে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। তার নিকটাত্মীয়রা জানায়, সন্ধায় জানাজা অনুষ্ঠান ও পারিবারিক কবরস্থানে তার দাফনের প্রস্তুতি নেয়া হয়েছে।
উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান বীর-মুক্তিযোদ্ধা মোঃ মশিউর রহাম মিয়ার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন পূর্বক গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। একই সাথে সমবেনা ও শোক বিবৃতি দিয়েছেন উপজেলা চেয়ারম্যান, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহীনুল আলম ছানা। এছাড়া অনুরূপ বিবৃতি দিয়েছেন আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ এল জাকির হোসেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চিতলমারীতে বিশ্বাস ও শেখ বংশের মধ্যে সংঘর্ষ, পরিদর্শনে অধ্যক্ষ মশিউর রহমান খান

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।