সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা | চ্যানেল খুলনা

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

বাগেরহাটের চিতলমারীতে বর্ণাঢ্য নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও খাদিজা আক্তারের সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সকলের অংশগ্রহণে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সকল আয়োজনের মধ্যে রয়েছে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, লোকজ মেলা ও গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা।

প্রস্তুতি সভা এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সাদ্দাম হোসেন, কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এ্যাড শেখ ফজলুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস, চিতলমারী বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি শোয়েব হোসেন গাজী প্রমুখ। প্রস্তুতি সভায় এ সময় বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বিভিন্ন রাজ নৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।