সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিরোধীরা হায়েনার মতো লুকিয়ে আছে, যেকোনো সময় আক্রমণ করবে | চ্যানেল খুলনা

বিরোধীরা হায়েনার মতো লুকিয়ে আছে, যেকোনো সময় আক্রমণ করবে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধীরা হায়েনার মতো লুকিয়ে আছে, যেকোনো সময় আক্রমণ করতে পারে। তাদের প্রতিহত করে গণতন্ত্র প্রতিষ্ঠা দরকার। অন্তর্বতীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা লেভেল প্লেয়িং ফিল্ড। নিরপক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যেন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি আয়োজিত গণআন্দোলনের বীর শহীদদের এক স্মরণসভায় একথা বলেন তিনি।

তিনি বলেন, বিরোধীদের চক্রান্ত থেমে নেই, এখনও চলছে নানামুখী ষড়যন্ত্র। এসময়, জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ১৬ বছর ধরে যারা সংগ্রাম করছি অত্যন্ত নির্যাতিত, অত্যাচারিত হয়েছি। আমাদের ৭০০ ভাই-বোন খুন হয়ে গেছে। আয়নাঘর হয়েছে। ছোট্ট শিশুটি এখনো তার বাবাকে খুঁজছে। তাদের খুঁজে বের করতে হবে।

এসময় গত দেড় দশকে গণতান্ত্রিক আন্দোলনে যারা হতাহত হয়েছেন, তাদের ক্ষতিপূরণ এবং ভাতা দেয়ার দাবি তুলেছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, বিষয়টি নিয়ে সরকারকে জোরালোভাবে বলতে হবে।

সভায় উপস্থিত ছিলেন অন্যান্য রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

উল্লেখ্য, রোববার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

রাজনীতি আরও সংবাদ

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

উপজেলা ও পৌরসভা নির্বাচনে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপির

যে এলাকায় মন্ত্রী নেই, সেই এলাকার কি কোনো উন্নয়ন হবে না : গোলাম পরওয়ারের

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।