সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিয়ের ছবি প্রকাশ করলেন মেহজাবীন চৌধুরী | চ্যানেল খুলনা

বিয়ের ছবি প্রকাশ করলেন মেহজাবীন চৌধুরী

নন্দিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ভালোবাসা দিবসে প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেছেন অভিনেত্রী। বিয়ের দেড় সপ্তাহ পর ছবি প্রকাশ করলেন তিনি। সোমবার (২৪ ফেব্রয়ারি) দুপুরে নিজের ফেসবুক পেজে পাঁচটি ছবি প্রকাশ করেছেন মেহজাবীন।

আবেগঘন ফেসবুক পোস্টে অভিনেত্রী লিখেছেন, ২০১২ সালের ৯ এপ্রিল আদনান আল রাজীবের সঙ্গে সাক্ষাৎ ঘটেছিল। ১৩ বছর পর সম্পর্কটা বিয়েতে গড়াল।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে একটি রিসোর্টে মেহজাবীনের গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন করেন।

বিয়েতে কড়া গোপনীয়তা ছিল, ফলে বিয়ের ছবি প্রকাশে বিধিনিষেধ ছিল। বিয়ে নিয়ে আলোচনার মধ্যে নিজেই ছবি প্রকাশ করলেন মেহজাবীন। কনে সাজে মোহনীয় মেহজাবীনকে ক্যামেরার সামনে দেখা গেছে তাকে।

ছবি প্রকাশের ১০ মিনিটের ব্যবধানে ৪৫ হাজারেরও বেশি রিঅ্যাক্ট পড়েছে। আশফাক নিপুণ, আয়েশা মনিকাসহ আরও অনেকে নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

বিনোদন আরও সংবাদ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

হিজাব পরায় সমালোচনার মুখে বলিউড অভিনেত্রী অঙ্কিতা

চিৎকার না করলে সেদিন আমাকে ধর্ষণের চেষ্টা করত: ফারিন

‘ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম’

মৃত্যুর পর নিজের যে ছবি প্রকাশ করতে বলেছিলেন কারিনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।