সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিমানের সিটের নিচে ২ কেজি সোনা, যাত্রী আটক | চ্যানেল খুলনা

বিমানের সিটের নিচে ২ কেজি সোনা, যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানে তল্লাশি চালিয়ে ২০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বিজি ১৪৮ ফ্লাইটের একটি সিটের নিচ থেকে বারগুলো উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) চট্টগ্রাম বিমানবন্দর টিম, বিমানবন্দর নিরাপত্তা শাখা এবং শুল্ক গোয়েন্দা যৌথ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় বিমানের এক যাত্রীকে আটক করা হয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, উদ্ধারকৃত সোনার বারগুলো ২৪ ক্যারেটের।বারগুলোর মোট ওজন প্রায় ২ কেজি ৩৩০ গ্রাম। এগুলোর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৬০ লাখ টাকা। বারগুলো রাষ্ট্রের অনূকূলে বাজেয়াপ্ত হবে।

এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় ফৌজদারি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

দেশে প্রথম ২৯ কার্যদিবসে ধর্ষণ মামলার রায় ঘোষণা, যুবকের মৃত্যুদণ্ড

এবার সীমান্তে গুলি ছুড়ল বিজিবি

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

৪০ হাজার ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক

পাঁচ মাসের শিশুকে গলা টিপে হত্যা করলেন মাদকাসক্ত বাবা

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।