সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিপিএল নিয়ে চুপচাপ বিসিবি! | চ্যানেল খুলনা

বিপিএল নিয়ে চুপচাপ বিসিবি!

চ্যানেল খুলনা ডেস্কঃ আগেই জানা, এবার আর ফ্র্যাঞ্চাইজি বিপিএল হবে না। তার বদলে এবারের বিপিএলের আয়োজন-ব্যবস্থাপনার পাশাপাশি দল গঠন ও দল পরিচালনাও করবে বিসিবি। বোর্ডের ব্যবস্থাপনায় পরিচালিত হবে প্রতিযোগি দলগুলো।

তারপরও বলা হয়েছিল, দল গঠন ও পরিচালনায় স্পন্সর পার্টনার নেয়া হবে এবং আগ্রহী কর্পোরেট হাউজগুলো চাইলে সব কটা দলের স্পন্সর পার্টনারও হতে পারবে। সেই স্পন্সর কারা হবে? তা সেপ্টেস্বরের মধ্যে নির্ধারণও করে ফেলা হবে; কিন্তু হায়। সেপ্টেস্বর শেষ; অথচ বিপিএলের কোনোই তোড়জোড় নেই!

হঠাৎই বিপিএল নিয়ে সাড়া-শব্দ থেমে গেছে। গতকাল (রোববার) আর আজ (সোমবার) বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা অনুষ্ঠিত হওয়ার কথা শোনা গেলেও তা অনুষ্ঠিত হয়নি। কবে হবে? তারও কোন পূর্বাভাষ নেই।

বিপিএল গভর্নিং কাউন্সিলের একাধিক কর্মকর্তা জাগো নিউজকে জানিয়েছেন, ‘আমরা কিছুই জানি না।’ তারা সবাই বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের খবরের অপেক্ষায়। তাদের কথা, ‘বোর্ড প্রধান হয়ত খুব শিগগিরই সভা ডাকবেন। আমরা তার ডাকের অপেক্ষায় আছি।’

বলার অপেক্ষা রাখে না, স্পন্সর পার্টনার চূড়ান্ত করার কথা ছিল এই সেপ্টেম্বরের মধ্যেই। আগামী অক্টোবরের মাঝামাঝি প্লেয়ার্স ড্রাফটও অনুষ্ঠিত হওয়ার কথা। এখন স্পন্সর পার্টনার নিযোগ বা চূড়ান্ত করতে বিলম্ব হওয়া মানে সেই প্লেয়ার্স ড্রাফট হতেও দেরি হওয়া।

অথচ বারবার বলা হচ্ছে, শুরুর সময় আর পিছানো হবে না। হবার সুযোগও নেই। তাহলে ভিনদেশী ক্রিকেটারদের পাওয়া যাবে না। কারণ ৬ ডিসেম্বর বিপিএল শুরু জেনেই বিদেশী ক্রিকেটার এজেন্টদের বলা আছে। তা রদবদল মানেই বিদেশি ক্রিকেটার পেতে বিপত্তি ঘটে যাবে।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

চেলসির চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নে ম্যানইউর ধাক্কা, রেলিগেশনে টটেনহাম

তিন ম্যাচ আগেই ছিটকে গেল রিশাদদের দল

ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নামার শঙ্কায় হামজার লিস্টার!

বাংলাদেশে খেলার অভিজ্ঞতার ফায়দা লুটেছেন ফক্সক্রফট

বিসিবিতে যুক্ত হয়ে তামিমকে নিয়ে যা বললেন মাশরুর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল হোসেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।